Site icon bdskills.org

এক্সিকিউটিভ শেফ পদে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ শেফ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইল, সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ শেফ

যোগ্যতা: কালিনারি আর্ট/ ফুড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কমপক্ষে এইচএসসি/ ডিপ্লোমা পাস। এ ছাড়া কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন: আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।

যেভাবে আবেদন

আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত এই careers.ppdac@panpacific.com ই-মেইলে পাঠানো যাবে। এ ছাড়া সদ্য তোলা ছবি, জীবনবৃত্তান্তসহ সশরীর বা ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

পিপল অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা, ১০৭, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়

২০ জুলাই, ২০২৫।

বর্তমানে সরকার বিনামূল্যে বিভিন্ন দক্ষতা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর মূল্যায়নের মাধ্যমে দক্ষতার লে্ভেল অনুযায়ী যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের সনদ প্রদান করা হচ্ছে। যার প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই প্রশিক্ষণ সংক্রান্ত যেকোন আপডেট তথ্য পেতে ঘুরে আসতে পারেন বিডিস্কিলস.ওআরজি এর ফেসবুক পেজ, কমিউনিটি গ্রুপ অথবা ওয়েবসাইট ও গ্রুপ থেকে।

Exit mobile version