১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

কারিগরি বোর্ডের পুনরায় Assessment কার্যক্রম চালাতে হাইকোর্টের রিট

bdskills Team
  • আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
  • / ৭৩৬ বার পড়া হয়েছে

গত ৩১ জুলাই ২০২২ তারিখে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভার ৬ নং সিদ্ধান্ত এবং ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৩তম সভার কার্যবিবরণী ২(ক) সিদ্ধান্ত বাতিল ঘোষণা করার জন্য প্রার্থনা করা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়। এটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেন, মঙ্গলবার (২৭ আগস্ট) রিটটি শুনানির জন্য কজলিস্টে রয়েছে।

রিটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ (৪৫ নং আইন) এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এতে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, নির্বাহী চেয়ারম্যান (সচিব) এবং সদস্য সচিব, গভর্নিং বোর্ড ও কার্যনির্বাহী কমিটি, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদফতর, চেয়ারম্যান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং আইন সচিবকে।

পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৮ (৬৬ নং আইন) অনুসারে National Technical and Vocational Qualification Framework (NTVQF) এর প্রশিক্ষণ ও সনদায়ন কার্যক্রম যেন আগের মতো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালনা করতে পারে তার জন্য প্রার্থনা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Exit mobile version

কারিগরি বোর্ডের পুনরায় Assessment কার্যক্রম চালাতে হাইকোর্টের রিট

আপডেট সময় ১০:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪