খাদ্য অপচয় রোধে ফুড প্রসেসিংয়ের ভূমিকা
বিশ্বের জনসংখ্যা দিন দিন বেড়ে চলেছে, এবং এর সাথে বাড়ছে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জও। এমন পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য অপচয় রোধ করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য অপচয় বিশ্বের জন্য একটি বড় সমস্যা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে উৎপাদিত খাবারের প্রায় এক-তৃতীয়াংশ অপচয় হয়, যা প্রায় ১.৩ বিলিয়ন টন খাদ্যের সমতুল্য। খাদ্য অপচয়ের ফলে শুধু খাবারই নষ্ট হয় না, এটি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। খাদ্য প্রসেসিংয়ের মাধ্যমে এই অপচয়কে অনেকটাই রোধ করা সম্ভব।
ফুড প্রসেসিং: কী এবং কেন?



