বাংলাদেশের আসবাবপত্র শিল্প ক্রমেই আধুনিক হয়ে উঠছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মানসম্পন্ন আসবাবের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দক্ষ কাঠমিস্ত্রির প্রয়োজনীয়তাও বাড়ছে। এই প্রেক্ষাপটে Furniture সেক্টরে Carpentry Occupation এর Level-2 প্রশিক্ষণ আসছে নতুন সম্ভাবনা নিয়ে।
কার্পেন্ট্রি Level-2 এর উদ্দেশ্য
Level-2 প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো কাঠের আসবাব তৈরিতে কর্মীদের মৌলিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণ শেষে একজন শিক্ষার্থী কাঠ মাপা, কাটা, জোড়া লাগানো, ঘষামাজা এবং প্রাথমিক ফিনিশিংসহ বিভিন্ন মৌলিক কাজ দক্ষতার সঙ্গে করতে সক্ষম হবে।
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু
-
কাঠ ও কাঠজাত উপকরণের ধরন ও ব্যবহার চিহ্নিত করা
-
মাপজোক, মার্কিং এবং কাটিং টুলস সঠিকভাবে ব্যবহার



