প্রযুক্তিগত, কারিগরি ও সৃজনশীলতার পথে তরুণদের অগ্রযাত্রা
জাতীয় দক্ষতা প্রতিযোগিতা- ২০২৫ এর প্রাথমিক বাছাই পরীক্ষার তারিখ প্রকাশ
- আপডেট সময় ০৮:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৫৩১৯ বার পড়া হয়েছে
তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) আয়োজন করেছে ‘জাতীয় দক্ষতা প্রতিযোগিতা- ২০২৫’।
এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের তরুণ সমাজকে প্রযুক্তিগত, কারিগরি এবং সৃজনশীল বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শনের একটি অনন্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ দেওয়া হচ্ছে।
প্রতিযোগিতার জন্য আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি গত ২৩ জানুয়ারি ২০২৫ খ্রিঃ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় প্রতিযোগিতার প্রথম ধাপ প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এর প্রাথমিক বাছাই পরীক্ষা ১৮টি স্কিল (Robot Systems Integration, Cloud Computing, Cyber Security, Mechatronics, Electrical Installations, Painting and Decorating, Refrigeration and Air Conditioning, 3D Digital Game Art, Fashion Technology, Graphic Design Technology, Mobile Applications Development, Web Technologies, Electronics, Mechanical Engineering CAD, Bakery, Cooking, Pâtisserie and Confectionery, Jewellery) ক্যাটাগরিতে ১৭ জুন ২০২৫ (মঙ্গলবার), বিকাল ৩:০০টা-এ অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য প্রতিযোগীদের নির্ধারিত ইমেইলে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ২০১৭ সালে WorldSkills International-এর সদস্যপদ লাভ করে। এই আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাপী তরুণদের কারিগরি ও পেশাগত দক্ষতা বিকাশে কাজ করে এবং প্রতি দুই বছর অন্তর বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা (WorldSkills Competition) আয়োজন করে।
বাংলাদেশ ২০১৯ সাল থেকে এই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫ থেকে নির্বাচিত প্রতিযোগীরাই আগামী ৪৮তম বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা – WorldSkills Shanghai 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন – ক্লিক করুণ











