বাংলাদেশের শিল্পায়নের অগ্রযাত্রায় লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কৃষি যন্ত্রপাতি, অটোমোবাইল, টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পসহ প্রায় প্রতিটি ক্ষেত্রে এ সেক্টরের অবদান রয়েছে। এর মধ্যেই বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ‘মেকানিক্যাল ফিটিং’ অকুপেশন, যা যন্ত্রপাতি সংযোজন, রক্ষণাবেক্ষণ ও মেরামতের ক্ষেত্রে অপরিহার্য।
কেন গুরুত্বপূর্ণ লেভেল-৩ প্রশিক্ষণ
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) নির্ধারিত কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস অনুযায়ী লেভেল-৩ প্রশিক্ষণ মূলত কর্মীদেরকে বেসিক ফিটিং থেকে উন্নত পর্যায়ের কাজে দক্ষ করে তোলে। এখানে অংশগ্রহণকারীরা শুধু যান্ত্রিক সরঞ্জাম ব্যবহারেই সীমাবদ্ধ থাকে না, বরং জটিল যন্ত্রাংশ এসেম্বলি, ডিসএসম্বলি, অ্যালাইনমেন্ট এবং মেশিন ইন্সটলেশনের মতো চ্যালেঞ্জিং কাজও শিখে।
প্রশিক্ষণে যেসব দক্ষতা অর্জিত হয়
-
যান্ত্রিক ড্রইং ও মাপজোখ পড়তে পারা
-
বিভিন্ন ফিটিং টুলস ও আধুনিক মেশিন ব্যবহার



