জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) দেশের অপ্রাতিষ্ঠানিক খাতে দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ক্রমাগত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, “Informal Sector” এর অন্তর্ভুক্ত “Embroidery” (এম্ব্রয়ডারি) পেশায় Competency Standards (CS) অনুযায়ী Level-2 প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মসূচি embroidery (কারচুপির কাজ) বিষয়ে মৌলিক দক্ষতা অর্জন, কর্মপরিবেশে পেশাদার আচরণ এবং নিরাপদ কাজের চর্চা নিশ্চিত করতে সাহায্য করবে। Level-2 হচ্ছে এমন একটি স্তর, যেখানে একজন প্রশিক্ষণার্থী পূর্বের প্রাথমিক দক্ষতা (Level-1) অর্জনের পর আরও উন্নত প্রযুক্তি ও কাজের পদ্ধতি শিখে পেশাগতভাবে আত্মনির্ভর হতে পারেন।
প্রশিক্ষণের মূল বিষয়সমূহ:
-
মৌলিক ডিজাইন ও কারচুপির স্টিচ চেনা এবং প্রয়োগ
-
হাতে ও মেশিনে কারচুপি করার কৌশল



