জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) বাংলাদেশের নির্মাণ খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। এই ধারাবাহিকতায় “Construction” সেক্টরের “2D & 3D CAD” অকুপেশন-এর জন্য Competency Standards (CS) অনুযায়ী Level-3 প্রশিক্ষণ চালু করা হয়েছে।
এই প্রশিক্ষণ প্রোগ্রামটির লক্ষ্য হচ্ছে ভবিষ্যত নির্মাণ শিল্পে কর্মরতদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে পারদর্শী করে গড়ে তোলা। এতে অংশগ্রহণকারীরা AutoCAD, SketchUp, Revit, এবং 3D Studio Max এর মত সফটওয়্যার ব্যবহার করে পেশাদার ডিজাইন তৈরিতে পারদর্শিতা অর্জন করতে পারবেন।
প্রশিক্ষণটির মূল ফোকাস:
-
জটিল 2D ও 3D ডিজাইন তৈরি করা
-
বিভিন্ন নির্মাণ উপকরণ ও উপাদানের মডেলিং



