গত ৩১ জুলাই ২০২২ তারিখে তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের প্রথম সভার ৬ নং সিদ্ধান্ত এবং ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৩তম সভার কার্যবিবরণী ২(ক) সিদ্ধান্ত বাতিল ঘোষণা করার জন্য প্রার্থনা করা হয়েছে।
রোববার (২৫ আগস্ট) বিচারপতি আশিস রঞ্জন দাস ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চে রিটটি দায়ের করা হয়। এটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। তিনি বলেন, মঙ্গলবার (২৭ আগস্ট) রিটটি শুনানির জন্য কজলিস্টে রয়েছে।
রিটে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ (৪৫ নং আইন) এর বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।



