বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস (RMG) ও টেক্সটাইল খাত দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকা শক্তি। এই খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বজায় রাখতে শুধু উৎপাদন নয়, দক্ষ রপ্তানি-আমদানি ও কাস্টমস বন্ড ডকুমেন্টেশন ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই National Skills Development Authority (NSDA) “Export-Import and Customs Bond Documentation” অকুপেশনকে Competency Standards (CS) অনুযায়ী Level-4 এ অন্তর্ভুক্ত করেছে।
কী শিখানো হবে এই Level-4 প্রশিক্ষণে?
এই কোর্সে অংশগ্রহণকারীরা পেশাদারভাবে রপ্তানি-আমদানির কার্যক্রম পরিচালনা করতে এবং কাস্টমস আইন ও বন্ড সুবিধা সঠিকভাবে ব্যবহার করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন। প্রধান বিষয়গুলো হলো:
-
Export & Import Procedure: এলসি খোলা থেকে শুরু করে পণ্য ক্লিয়ারেন্স পর্যন্ত ধাপে ধাপে রপ্তানি-আমদানির প্রক্রিয়া।
-
Customs Bond Management: বন্ড লাইসেন্স, রিটার্ন সাবমিশন এবং পরিদর্শন প্রক্রিয়ার পূর্ণ ধারণা।



