National Technical and Vocational Qualification Framework (NTVQF) বাংলায় জাতীয় কারিগরি ও বৃত্তিমূলক যোগ্যতা কাঠামো এটি একটি স্তরভিত্তিক কাঠামো, যা বাংলাদেশে কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষার মান নির্ধারণ করে। বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এই কাঠামোর বাস্তবায়ন ও তত্ত্বাবধান করে। এছাড়াও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর আওতায় প্রতিষ্ঠানসমূহ NTVQF অনুযায়ী প্রশিক্ষণ ও মূল্যায়ন পরিচালনা করে।
তবে এর সাথে সমন্বয় করে পূর্ব প্রস্তুতি হিসেবে Pre-Vocational Level 1 ও 2 যাকে Pre-Voc 1 & 2 ও বলা হয়। এই দুইটি ধাপ মূলত অনুপ্রবেশ পর্যায় হিসেবে কাজ করে – যেখান থেকে একজন শিক্ষার্থী ধাপে ধাপে NTVQF-এর মূল কাঠামোয় প্রবেশ করে। আর প্রতিটি স্তরে নির্ধারিত থাকে শিক্ষার্থীর: জ্ঞান (Knowledge), দক্ষতা (Skills) ও মানসিকতা বা দৃষ্টিভঙ্গি (Attitude) এর পর্যালোচনা ।
শুরুতে আমরা Pre-Vocational Level 1 ও 2 সম্পর্কে জানার চেস্টা করবো এর পর Level 1 থেকে Level 6 পর্যন্ত জানবো।



