বর্তমানে বাংলাদেশের দক্ষতা উন্নয়নের মান যাচাইকরণের লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) কর্তৃক প্রশিক্ষণ যাচাই কার্যক্রম পরিচালিত হয়। এই কার্যক্রমের অধীনে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বাস্তব কাজের সক্ষমতাও অর্জন করে। এই কাজের দক্ষতা যাচাই করার একটি নির্ভরযোগ্য পদ্ধতি হলো Practical Demonstration – Observation Checklist।
এই পদ্ধতি কী, কিভাবে কাজ করে, এবং একজন শিক্ষার্থী হিসেবে আপনাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে – এসব প্রশ্নের সহজ ও বিস্তারিত উত্তর নিয়েই আজকের আলোচনা।
Practical Demonstration কী?
“Practical Demonstration” মানে হলো—আপনি প্রশিক্ষণে যা শিখেছেন, তা হাতে-কলমে করে দেখানো। যেমন, আপনি যদি Excel ব্যবহার করা শিখে থাকেন, তাহলে আপনাকে ঠিক কিভাবে ফাইল তৈরি করবেন, হিসাব করবেন বা ডাটা সাজাবেন—সেটি বাস্তবে সামনে বসে করে দেখাতে হবে।



