হোম › আপডেট › রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংয়ে দক্ষতার হাতেখড়ি: এনএসডিএর…
আপডেট

রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংয়ে দক্ষতার হাতেখড়ি: এনএসডিএর লেভেল-১ প্রশিক্ষণ

রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিংয়ে দক্ষতার হাতেখড়ি: এনএসডিএর লেভেল-১ প্রশিক্ষণ

বাংলাদেশের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে “Light Engineering” সেক্টরের অধীনে “Refrigeration and Air Conditioning” অকুপেশনের উপর ভিত্তি করে Competency Standards (CS) অনুযায়ী Level-1 প্রশিক্ষণ চালু করা হয়েছে।

এই প্রশিক্ষণ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং বিষয়ে মৌলিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা। এই কোর্সে অংশগ্রহণকারীরা যেসব বিষয় শিখবেন তার মধ্যে রয়েছে:

🔹 বিভিন্ন প্রকার কুলিং সিস্টেমের বেসিক ধারণা
🔹 নিরাপদভাবে যন্ত্রপাতি ব্যবহারের নিয়ম
🔹 রেফ্রিজারেন্ট হ্যান্ডলিং এর প্রাথমিক জ্ঞান
🔹 ছোটখাটো সমস্যা শনাক্তকরণ ও সমাধানের কৌশল
🔹 সরঞ্জাম পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের পদ্ধতি

Level-1 হল ভিত্তি তৈরি করার স্তর, যেখানে অংশগ্রহণকারী একজন সহকারী টেকনিশিয়ান হিসেবে কাজ করতে সক্ষম হন। তারা মূলত সিনিয়র টেকনিশিয়ানের নির্দেশনায় কাজ করে এবং বিভিন্ন টুলস ও যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে সচেতন হন। এছাড়াও, কর্মক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখা, সময়ানুবর্তিতা ও টিমওয়ার্কের গুরুত্বও প্রশিক্ষণের অংশ হিসেবে শেখানো হয়।

ফটোকার্ড বানান

ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা প্রিন্টের জন্য ছবি — ডিজাইন ও সাইজ বেছে নিয়ে ডাউনলোড করুন।

ডিজাইন
সাইজ
ছবি
নিউজ ডেস্ক

bdskills নিউজ ডেস্ক সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্র থেকে খবর যাচাই করে প্রকাশ করে।