হোম › আপডেট › বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক…
আপডেট

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ

বেসরকারি স্কুল ও কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে, ২২ জুন থেকে ১০ জুলাই ২০২৫-এর মধ্যে।

এনটিআরসিএর সম্মিলিত মেধা তালিকায় থাকা প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থী যে বিষয় ও যে ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে আবেদন করতে চান, সেটার জন্য উপযোগী ‘নিবন্ধন সনদ’ থাকতে হবে। যেমন—প্রার্থী যদি স্কুল পর্যায়ে ‘বাংলা’ বিষয়ের শিক্ষক পদে চাকরির জন্য আবেদন করতে চান, তাহলে তাঁর একই পর্যায়ের বাংলা বিষয়ের নিবন্ধন সনদ থাকতে হবে। শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো মহিলা কোটা থাকবে না। তবে পুরুষদের পাশাপাশি মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। কোনো কোনো পদে পুরুষ অথবা মহিলা এবং কোনো কোনো পদে উভয়েই আবেদনের সুযোগ পাবেন। শিক্ষাপ্রতিষ্ঠান ও পদের তালিকার সঙ্গে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে শুধুমাত্র তাঁর শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয়সংশ্লিষ্ট পদ ও উল্লিখিত শিক্ষাপ্রতিষ্ঠানে (যেমন—স্কুল, কলেজ, মাদরাসা ইত্যাদি) আবেদন করতে হবে। আবেদনের সময় মিথ্যা তথ্য দিয়ে সুপারিশপ্রাপ্ত হলে পরবর্তী সময়ে কর্তৃপক্ষ সুপারিশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেবে। প্রার্থীর বয়স ৪ জুন ২০২৫ অনুযায়ী ৩৫ বছর বা তারও কম হতে হবে।

ফটোকার্ড বানান

ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা প্রিন্টের জন্য ছবি — ডিজাইন ও সাইজ বেছে নিয়ে ডাউনলোড করুন।

ডিজাইন
সাইজ
ছবি
নিউজ ডেস্ক

bdskills নিউজ ডেস্ক সরকারি বিজ্ঞপ্তি ও নির্ভরযোগ্য সূত্র থেকে খবর যাচাই করে প্রকাশ করে।