ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) খাত আজ দেশের অর্থনীতির এক প্রধান চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় National Skills Development Authority (NSDA) তাদের “Information and Communication Technology” সেক্টরের আওতায় “Finance and Accounting Services Outsourcing“ অকুপেশন-এ Level-3 প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। এই প্রশিক্ষণ কর্মসূচিটি এমনভাবে প্রণীত হয়েছে যাতে প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক মানের ফিনান্স এবং অ্যাকাউন্টিং আউটসোর্সিং সেবায় দক্ষ হয়ে উঠতে পারেন।
প্রশিক্ষণটির মূল লক্ষ্য:
Level-3 প্রশিক্ষণের লক্ষ্য হলো অংশগ্রহণকারীদের এমন দক্ষতা প্রদান করা যাতে তারা আন্তর্জাতিক ফিনান্স আউটসোর্সিং কোম্পানি, বিপিও (BPO) সেক্টর এবং অ্যাকাউন্টিং ফার্মসমূহে দক্ষভাবে কাজ করতে পারেন। এই পর্যায়ে প্রশিক্ষণার্থীরা মৌলিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক অ্যাপ্লিকেশন ও সফটওয়্যার ব্যবহারের কৌশল আয়ত্ত করেন।
কী কী শিখানো হয়:
NSDA নির্ধারিত Competency Standards (CS) অনুযায়ী Level-3 এ নিম্নোক্ত স্কিল গুলো শেখানো হয়:
-
বেসিক ও ইন্টারমিডিয়েট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং



