বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিশেষায়িত উৎপাদনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের অন্তর্বাস (Lingerie) উৎপাদনের ক্ষেত্রেও দক্ষ শ্রমশক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। এই চাহিদা পূরণের লক্ষ্যে National Skills Development Authority (NSDA) “RMG & Textile” সেক্টরের অধীনে “Lingerie Sewing Machine Operation” অকুপেশন-এ Competency Standards (CS) অনুযায়ী Level-2 প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।
এই প্রশিক্ষণ মূলত লিঙ্গেরি (ব্রা, প্যান্টি, নাইটওয়্যার প্রভৃতি) তৈরি করতে ব্যবহৃত সেলাই মেশিন চালনায় মৌলিক দক্ষতা অর্জনের উপর গুরুত্ব দেয়। প্রশিক্ষণার্থীকে নিরাপদ ও দক্ষভাবে নির্ধারিত মান অনুযায়ী পণ্য তৈরিতে সক্ষম করে তোলা এ কোর্সের মূল উদ্দেশ্য।
✅ লেভেল–২ এ যেসব কম্পিটেন্সি অর্জন করানো হয়:
- মৌলিক মেশিন পরিচালনা:
বিভিন্ন ধরণের Lingerie Sewing Machine (যেমন: Flatlock, Overlock, Zigzag) এর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ শিখানো হয়। - কাপড় এবং উপকরণ চিহ্নিতকরণ:
স্প্যানডেক্স, লেইস, জার্সি কাপড়সহ নরম ও নমনীয় উপকরণ ব্যবহারের কৌশল শেখানো হয়। - সেলাই প্রযুক্তির প্রয়োগ:
নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী সেলাই কৌশল এবং গুণমান রক্ষা করে পণ্য প্রস্তুত করার প্রক্রিয়া। - কাজের পরিবেশ ও নিরাপত্তা:
নিরাপদ কাজের পরিবেশ বজায় রাখা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ করার প্রশিক্ষণ। - কর্মক্ষেত্রে আচরণ ও টিমওয়ার্ক:
পেশাগত আচরণ, সময়ানুবর্তিতা, সহযোগিতামূলক কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা।
🎯 প্রশিক্ষণের লক্ষ্য ও সুফল:



