জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় “Information and Communication Technology” সেক্টরের অধীন “Server Administration” অকুপেশনের উপর Competency Standards (CS) অনুযায়ী Level-5 প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
এই Level-5 কোর্সটি মূলত সিনিয়র সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর ও আইটি ম্যানেজমেন্ট পর্যায়ের পেশাজীবীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা এন্টারপ্রাইজ পর্যায়ের সার্ভার অবকাঠামো পরিকল্পনা, স্থাপন, নিরাপত্তা ব্যবস্থাপনা ও পারফরমেন্স টিউনিং-এর মতো উন্নত টেকনিক্যাল দক্ষতা অর্জন করবেন।
🔍 প্রশিক্ষণের মূল বিষয়সমূহ:
-
সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার ডিজাইন ও অপ্টিমাইজেশন
-
ক্লাউড ও অন-প্রিমাইস সার্ভার সিস্টেম ইন্টিগ্রেশন



