বাংলাদেশে পর্যটন ও আতিথেয়তা (Tourism & Hospitality) খাতের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে National Skills Development Authority (NSDA) “Food and Beverage Service” অকুপেশনের উপর Competency Standards (CS) অনুযায়ী Level-2 এর প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। এই পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি নতুন ও মাঝারি পর্যায়ের কর্মীদের আধুনিক সেবা প্রদানে প্রস্তুত করতে সহায়তা করছে।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ও দক্ষতা:
Level-2 প্রশিক্ষণটি মূলত হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, ক্যাফে, এবং অন্যান্য আতিথেয়তা প্রতিষ্ঠান-এ কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা নিচের দক্ষতাসমূহ অর্জন করেন:
🔹 অতিথি অভ্যর্থনা ও বসানোর প্রক্রিয়া
🔹 টেবিল সেটিং ও খাবার পরিবেশনের প্রটোকল
🔹 মেনু বোঝা ও সাজেশন দেওয়া
🔹 পানীয় পরিবেশন ও বেভারেজ সার্ভিস
🔹 স্যানিটেশন ও হাইজিন মেইনটেনেন্স
🔹 গ্রাহক সেবা ও অভিযোগ ব্যবস্থাপনা
🔹 সেলস প্রোমোশনাল স্কিলস
🔹 কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণ
প্রাসঙ্গিক জ্ঞান ও মনোভাব:
এই স্তরের একজন পেশাদারকে শুধু হাতে-কলমে দক্ষ হলেই হবে না, তাকে হতে হবে আন্তরিক, অতিথিপরায়ণ ও পেশাগত আচরণে যথাযথ। প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের টিমওয়ার্ক, কমিউনিকেশন স্কিল, টাইম ম্যানেজমেন্ট এবং সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়।



